রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

তাহাফফুজে খতমে নবুওয়ত চকবাজার থানা কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের ঢাকা মহানগর লালবাগ জোনের চকবাজার থানা কমিটি গঠন উপলক্ষে বৃহস্পতিবার (২ অক্টোবর) ইসলামবাগ মাদরাসায় এক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মাওলানা জসিম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী।

সভায় মাওলানা জসিম উদ্দিনকে সভাপতি, মুফতি শিবলী খানকে সেক্রেটারি এবং মাওলানা জুনায়েদ আইয়ূবীকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- মাওলানা যুবায়ের আহমদ, মাওলানা মুজিবুর রহমান হামীদী, মুফতী সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা এনামুল হক মূসা, মাওলানা সুলতান মুহিউদ্দিন, মাওলানা আব্দুল্লাহ্ ইয়াহইয়া, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা আব্দুল কাইউম কাসেমী, মুফতী নাসির উদ্দীন, মাওলানা ইয়ামিন হুসাইন আজমী, মুফতী নিজাম উদ্দিন, মাওলানা হিফজুর রহমান, মুফতি রশিদ আহমদ নাঈম, মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা হাবিব আহমদ, মাওলানা শহীদুল্লাহ, মাওলানা সুহাইল আহমেদ, মাওলানা সোলাইমান ঢাকবী, মুফতি মোফাজ্জল হোসেন, মুফতি মাহমুদ জাব্বার, মাওলানা আমিনুল ইহসান, মাওলানা জাবেদ কাসেমীসহ প্রমুখ নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী বলেন, সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে আগামী ১৫ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বিভিন্ন দেশের খ্যাতিমান ইসলামি স্কলারগণ অংশ নেবেন ইনশাআল্লাহ। আসন্ন সেই মহাসম্মেলনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে সফল করার জন্য দেশের সর্বস্তরের উলামায়ে কেরামসহ আপামর তৌহিদী জনতার প্রতি আহ্বান জানাচ্ছি।

সভায় বক্তারা খতমে নবুওয়ত রক্ষায় মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সংগঠনকে শক্তিশালী করার প্রতি গুরুত্বারোপ করেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ