শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ ।। ১০ মাঘ ১৪৩২ ।। ৫ শাবান ১৪৪৭

শিরোনাম :
বাড্ডা-শাহজাদপুরে পানি-গ্যাসের সমস্যা নিরসনের প্রতিশ্রুতি নাহিদের তারেক রহমানের ফ্যামিলি কার্ড হবে মা-বোনদের অস্ত্র: মির্জা ফখরুল মিয়ানমারে বিয়ে ও দোয়া মাহফিলে বিমান হামলা, নিহত ২৭ নতুন জাতিসংঘ বানাচ্ছেন ট্রাম্প : ব্রাজিলের প্রেসিডেন্ট রজব মাসে সৌদি আরবে ওমরাহ পালন করেছেন ১ কোটি ৪৮ লাখ মুসল্লি খেলাফত আন্দোলন কি সত্যিই ১০ দলীয় জোট থেকে বেরিয়ে গেছে? আমাকে দিয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি কখনো সম্ভব হবে না: হাসনাত আব্দুল্লাহ  অবৈধভাবে উপার্জিত টাকা দান করলে সওয়াব হবে? এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না ভয়াবহ পাহাড় ধসে ইন্দোনেশিয়ায় ৭ জন নিহত, নিখোঁজ ৮২

সিলেটে কওমি কনফারেন্স আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামীকাল ২ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত সিলেট কিন ব্রিজ সংলগ্ন শারদা হলে অনুষ্ঠিত হবে ‘কওমি কনফারেন্স ২০২৫’।

সম্মিলিত কওমি ফোরামের উদ্যোগে আয়োজিত এ কনফারেন্সে শিক্ষা ও  আদর্শের বিস্তারে কওমি মাদ্রাসার অবদান , আধুনিক বিশ্বে কওমি শিক্ষার চ্যালেঞ্জ , গবেষণা ও পেশাগত দক্ষতা , জাতীয় অঙ্গনে শিক্ষার্থীদের দায়িত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।

দেশের খ্যাতিমান ইসলাম চিন্তাবিদ , উলামা-মাশায়েখ , সাহিত্যিক ও গবেষকরা এতে অংশগ্রহণ করবেন।

অনুষ্ঠানে ইসলামি নাশিদ,  কওমি তারানা, কওমি ইতিহাস ঐতিহ্য ও স্বকীয়তার বয়ান, দেশ, জাতি ও ধর্মের জন্য আত্মত্যাগের মোটিভেশনাল আলোচনা, স্মারক সংকলন প্রকাশ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় থাকবে।

কনফারেন্সের সফলতার জন্য সবার দোয়া ও সহযোগিতা চেয়েছেন - ফোরামের আহ্বায়ক এবং কনফারেন্সের সভাপতি মাওলানা আহমদ কবীর খলীল।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ