বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি

৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পবিত্র রমজান মাস উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে ৫ শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক দাতব্য সংস্থা খলিফা ফাউন্ডেশন (UAE AID)-এর উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

 শনিবার (৭ মার্চ) বেলা ১১টায় উপজেলার জামিয়া ইসলামিয়া মুজাফফারুল উলুম মাদরাসা মাঠে এ খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার অসহায় ও নিম্নআয়ের পরিবারগুলোর মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

মাওলানা আব্দুর রহমান আল মুজাফফারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের ছোট ভাই কাজী শাহ আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষা ও প্রযুক্তি সমিতির চেয়ারম্যান মো. এনামুল হক খন্দকার এবং জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা আবু হানিফ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে কাজী শাহ আরেফিন বলেন, মুরাদনগরের গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য খলিফা ফাউন্ডেশনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। পবিত্র রমজান মাসে এ ধরনের মানবিক কর্মসূচি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটায়।

তিনি আরও বলেন, এ উদ্যোগের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত সরকারের মানবিক সহমর্মিতার বিষয়টি আবারও প্রতিফলিত হয়েছে। এ সহায়তার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, চিনি ও খেজুরসহ প্রায় ১০ ধরনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ছিল। সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলো আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ