চট্টগ্রামের হালিশহরের সিজিপিওয়াই এলাকায় রেলের জমিতে ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ করেছেন রেল কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রেলওয়ে ট্রেনিং একাডেমির সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে তারা জানান, যে জমি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়া হয়েছে, সেখানে রয়েছে রেলকর্মীদের কবরস্থান, একটি মসজিদ ও শতবর্ষ পুরোনো একটি মাজার।
সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত লিখিতভাবে কবরস্থান-মসজিদ রক্ষার নির্দেশনা না এলে সিজিপিওয়য়সহ রেলের বিভিন্ন কার্যালয়ে কর্মবিরতিসহ কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বন্দর হাসপাতালের সামà¦