কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন মাদরাসা দারুল উলূম আল ইসলামিয়া সাতবাড়িয়ায় প্রতিবছরের ন্যায় এবারও শুরু হয়েছে ৩ দিনব্যাপী বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠান। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর, ) বাদ মাগরিব মাদরাসা মিলনায়তনে জমকালো ও আড়ম্বরপূর্ণ উদ্বোধনী পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে পুরষ্কার বিতরণীর মাধ্যমে সমাপ্তি হবে ।
দারুল উলূম সাতবাড়িয়ার নাযেমে দারুল ইকামাহ মুফতি আসাদুল্লাহ জানান “লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের- মেধা ও সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে বিভিন্ন যোগ্যতায় পারদর্শী হিসেবে গড়ে তুলতে বছরব্যাপী আমাদের মাদরাসায় নানা উদ্যোগ গ্রহণ করা হয়। তন্মধ্যে উল্লেখযোগ্য ও বৃহৎ একটি