শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

বাংলাদেশ খেলাফত মজলিস গাইবান্ধা জেলা শাখা পুনর্গঠন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিস গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে সোমবার (১৫ সেপ্টেম্বর) শুরার অধিবেশন অনুষ্ঠিত হয়। শাখার আহ্বায়ক মুফতী ইউসুফ কাসেমীর সভাপতিত্বে এবং যুগ্ম সদস্যসচিব মাওলানা শাহ আলম ফয়েজীর সঞ্চালনায় অধিবেশনটি গাইবান্ধা সদরে অনুষ্ঠিত হয়।

শুরার আলোচনায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে মুফতী ইউসুফ কাসেমীকে সভাপতি ও মাওলানা শাহ আলম ফয়েজীকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ খেলাফত মজলিস গাইবান্ধা জেলা শাখার পুনর্গঠন করা হয়।

অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা। তিনি নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘আন্দোলনের অগ্রযাত্রাকে আরও বেগবান করতে দলীয় কাঠামোকে সুসংগঠিত করতে হবে। নতুন কমিটির মাধ্যমে গাইবান্ধায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। এছাড়াও জেলা শাখার উপদেষ্টা সদস্য মাওলানা আব্দুল বাসেত খান, মাওলানা মামুনুর রশীদ, মুফতী মাহমুদুল হাসানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ