শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

মুফতি হাফেজ আহমদুল্লাহর জানাজা নিয়ে জামিয়া পটিয়ার জরুরি নির্দেশনা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

দেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া পটিয়ার শাইখুল হাদিস, প্রধান মুফতি ও সদরুল মুহতামিম প্রবীণ আলেম মুফতি হাফেজ আহমদুল্লাহ ইন্তেকাল করেছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) ভোর সাতটার দিকে চট্টগ্রাম নগরীর ন্যাশনাল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর নামাজে জানাজা সম্পর্কে জামিয়া ইসলামিয়া পটিয়া কর্তৃপক্ষ জরুরি নির্দেশনা দিয়েছে। 

পটিয়া মাদরাসার ফেসবুক পেইজে দেওয়া জরুরি নির্দেশনায় বলা হয়-
আপনারা ইতোমধ্যেই অবগত আছেন যে, জামিয়া ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম-এর শাইখুল হাদিস ও প্রধান মুফতি, ফকিহুন্নফস আল্লামা হাফেজ মুফতি আহমদুল্লাহ সাহেব হুজুর আজ ১৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, বাদ ফজর ইন্তেকাল করেছেন।

আজ রাত ৯টায় জামিয়া ইসলামিয়া পটিয়ার প্রাঙ্গণে হুজুরের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

  • জানাজায় আগত হজরতের শাগরেদ, ভক্ত, মুরিদান, খোলাফা এবং ধর্মপ্রাণ মুসলমান মেহমানদের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে—
    দয়া করে আপনাদের নিজ নিজ গাড়ির পার্কিং পটিয়া কলেজ মাঠে করুন।
    কলেজ মাঠের গেইট খোলা রাখা হয়েছে।
    জামিয়ার ভেতরে গাড়ি রাখার কোনো সুযোগ নেই।

এছাড়া, নামাজে জানাজার পর জামিয়া ইসলামিয়া পটিয়ার দারুল ইফতা-য় হুজুরের সকল খোলাফা ও মুরিদানদের নিয়ে একটি জরুরি মাশওয়ারাহ অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

অতএব, হুজুরের সকল খোলাফা ও মুরিদানদের যথাসময়ে উপস্থিত হয়ে মাশওয়ারায় অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ