বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ইসলামি সব দল এক বাক্সে ভোট দিলে শিয়ালও পালাবে : শায়খে চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির, শায়খে চরমোনাই সৈয়দ মো. ফয়জুল করিম বলেছেন, “আগামী নির্বাচনে ইসলামী সব দল যদি ঐক্যবদ্ধ হয়ে একটি ব্যালট বাক্সে ভোট দেয়, তাহলে শিয়ালও এই দেশ থেকে পালাতে বাধ্য হবে।”

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে গণহত্যার বিচার, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং বাগেরহাটের চারটি নির্বাচনী আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাট শহরের রেলরোড চত্বরে ইসলামী আন্দোলন আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করিম আরও বলেন, “বিএনপি দুর্নীতিতে দেশকে পাঁচবার চ্যাম্পিয়ন করেছে। ক্ষমতায় যাওয়ার আগেই তারা হাটবাজার দখল করেছে। তাদের চাঁদাবাজিতে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। এই বিএনপিকে যদি জনগণ ভোট দেয়, তাহলে ব্যবসায়ীসহ কেউই নিরাপদ থাকবে না। আপনারা নৌকা, ধানের শীষ এবং লাঙ্গলকে ক্ষমতায় এনেছেন। এবার ইসলামী শক্তিকে ক্ষমতায় আনুন, তাহলে দেশের সব শ্রেণির মানুষ নিরাপদ থাকবে।”

সমাবেশে ইসলামী আন্দোলনের যুবনেতা এইচ. এম. ইসমাইল হোসেন এবং মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন– ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির অধ্যক্ষ আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামাল, কেন্দ্রীয় আইন উপদেষ্টা অ্যাডভোকেট আতিয়ার রহমান, জেলা শাখার উপদেষ্টা মাওলানা ওমর ফারুক নূরী, অধ্যক্ষ শেখ জিল্লুর রহমান, মোল্লা মুজিবুর রহমান শামীম, কেন্দ্রীয় যুবনেতা মাওলানা আবু বকর, সহসভাপতি ফকির শহিদুল ইসলাম, জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন, সহ-সেক্রেটারি মুফতি নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ ইকবাল, ওলামা-মাশায়েখ সভাপতি মাওলানা শাহজালাল সিরাজী, শিক্ষক ফোরামের সভাপতি মাওলানা আবু মুসা, যুবনেতা মুফতি তরিকুল ইসলাম এবং ছাত্রনেতা এইচ. এম. মোহাম্মাদুল্লা প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ