মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

নুরাল পাগলার লাশ পোড়ানোর ঘটনায় ইমামসহ গ্রেপ্তার ১৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলা, সংঘর্ষ এবং কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলার ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আছেন স্থানীয় একটি মসজিদের ইমামও।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়ালন্দে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় আজ সকাল পর্যন্ত ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন স্থানীয় মসজিদের ইমাম লতিফ হুজুর। তিনি ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। শেষ পর্যন্ত পুলিশ তাকে মানিকগঞ্জের চর এলাকা থেকে গ্রেফতার করে।

এ ঘটনায় সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে নিহতের বাবা মো. আজাদ মোল্লা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় মারামারি, হত্যাকাণ্ড, মাজার ভাঙচুর, সম্পদ লুট, কবর থেকে লাশ উত্তোলন এবং পুড়িয়ে ফেলার অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, ৫ সেপ্টেম্বর রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরাল পাগলার দরবারে সহিংসতা ঘটে। ওইদিন দরবারে হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে একদল লোক। এ সময় নুরাল পাগলার ভক্তদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে একজন নিহত হন এবং দুই পক্ষের শতাধিক মানুষ আহত হন। ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত চলছে বলে জানিয়েছে প্রশাসন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ