সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

ফরিদপুরের ভাঙ্গায় অভিযানে নিষিদ্ধ চায়না দুয়াড়ি জাল জব্দ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মো. সাখাওয়াত হোসেন (ফরিদপুর জেলা প্রতিনিধি)

ফরিদপুরের ভাঙ্গায় উপজেলার আলগী ইউনিয়নের কয়েকটি বিলে মৎস্য অফিসের পক্ষ থেকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়াড়ি জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। 

গতকাল ভাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলার আলগী ইউনিয়নের শুকনী বিল, পাঁচবাড়িয়া বিলে অভিযান চালিয়ে ৫০ টি চায়নাদুয়ারী জাল জব্দ করে জনসম্মুখে পোড়ানো হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২.৫ লক্ষ টাকা। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ইসরাত জাহান, 
ভাঙ্গা থানার এস.আই কবির হোসেন, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারি নেপাল চন্দ্র মন্ডল, ইশতিয়াক আহমেদ অন্তর, সোহেল চোকদার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সংশ্লিষ্টরা।

এ অভিযান পরিচালনা বিষয়ে ভাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা ইসরাত জাহান সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ  বলেন, দেশের মৎস্যসম্পদ রক্ষায় এ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ