বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

তেহরানে পাল্টা হামলা চালাল ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইরানের রাজধানী তেহরানে ব্যাপকভাবে পাল্টা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। 

বাংলাদেশ সময় শনিবার (৭ মার্চ) ভোর ৫টার দিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এ তথ্য জানায়।

বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, এর আগে শুক্রবার রাতভর ইসরায়েলের মধ্যাঞ্চলে দফায় দফায় ভয়াবহ সিজাইল হামলা চালায় ইরান।
 
বিবিসি জানায়, ইসরায়েলি বিমানবাহিনী ইরানের বিভিন্ন সরকারি অবকাঠামো লক্ষ্য করে শনিবার ভোর থেকে তেহরানে ব্যাপক হামলা চালাচ্ছে।

তাদের এ ঘোষণার কয়েক মিনিটের মধ্যে ইরান থেকে দুই দফা মিসাইল ছোড়া হয়। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল দাবি করেছে, ইরানের নতুন হামলায় খুবই কম মিসাইল ব্যবহার করা হয়েছে। যেগুলো আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে।

ইসরায়েল দাবি, তেহরানের প্রধান বাণিজ্যিক বিমানবন্দরগুলির মধ্যে অন্যতম মেহরাবাদ বিমানবন্দরে হামলা চালিয়েছে তারা।

সোশ্যাল মিডিয়ায় প্রত্যক্ষদর্শীদের শেয়ার করা ফুটেজে দেখা গেছে, ইরানের ব্যস্ততম এবং প্রধান অভ্যন্তরীণ বিমানবন্দর মেহরাবাদে পার্ক করা বিমানে আগুন জ্বলছে এবং ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। শুক্রবার তোলা স্যাটেলাইট ছবিতে বিমানবন্দরটিতে একাধিক বিমান দেখা গেছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও জানিয়েছে যে বিমানবন্দরটির কিছু অংশের লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। নতুন হামলায় বিমানবন্দরের কোন অংশে বোমা হামলা হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

এদিকে, শুক্রবার রাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে ইরান।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ