শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, চার জেলায় নতুন বন্যার শঙ্কা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজে বিপৎসীমা ধরা হয় ৫২ দশমিক ১৫ মিটার। শুক্রবার (৮ আগস্ট) রাত ৯টায় ডালিয়া পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ঠিক বিপৎসীমায়, যা বন্যার ঝুঁকি বাড়িয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যানুসারে, সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত পানির উচ্চতা বেড়েছে ২৯ সেন্টিমিটার। বর্তমানে পানি ধীরগতিতে বাড়ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টায় তিস্তা অববাহিকায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে পানি আরও বাড়তে পারে এবং নতুন বন্যার আশঙ্কা দেখা দিতে পারে।

বিশেষ করে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার তিস্তা নদী-সংলগ্ন নিম্নাঞ্চলগুলোতে এই ঝুঁকি বেশি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, “পানি কিছুটা বেড়েছে ঠিকই, তবে বড় ধরনের বন্যার আশঙ্কা এখনো নেই। আমরা সতর্ক অবস্থানে রয়েছি।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ