বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অবনত চিত্ত হুদায়বিয়ার সন্ধি: দৃষ্টিতে পরাজয়, বাস্তবে বিজয় স্থানীয় নির্বাচনে সবাই প্রার্থী হতে পারবেন, বেআইনি নির্দেশনা নয়: সিইসি নীলফামারীতে ছাত্র জমিয়তে একঝাঁক তরুণ শিক্ষার্থীর যোগদান জাতিসংঘে সভাপতির মেয়াদেই রোহিঙ্গা সমস্যার সমাধান দাবি ইসলামী আন্দোলনের উত্তরায় শপিং মলে আগুন, ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে ইবনে খালদুন বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশি আলেমের পিএইচডি ডিগ্রি অর্জন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আত্মহত্যা প্রতিরোধে মানসিক স্বাস্থ্যসেবা বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রী মুহিতের দারুল উলূম রামপুরার ইসলাহি মাহফিল ১১ সেপ্টেম্বর, প্রধান আলোচক ওলিপুরী

ভাঙ্গায় চলাচলের অনুপযোগী সড়কের সংস্কারের দাবিতে মানববন্ধন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মো. সাখাওয়াত হোসেন (ফরিদপুর প্রতিনিধি)

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বালিয়া হরিরহাট সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

সোমবার দুপুরে বালিয়া গ্রামের শতাধিক বাসিন্দা সড়কের রেল সেতু সংলগ্ন স্থানে মানববন্ধনে অংশ নেন। তারা সড়কের দুরবস্থার প্রতিবাদ জানান এবং দ্রুত সংস্কারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট একটি স্মারকলিপি জমা দেন।

মানববন্ধনে স্থানীয় ইউপি চেয়ারম্যান ম.ম. ছিদ্দিক মিয়া-র সার্বিক তত্ত্বাবধানে বক্তব্য রাখেন সমাজসেবক মাহবুব খান, কবির হোসেন মিয়া, বাবুল মাতব্বর, সাহেদ খন্দকার, জিন্নাত আলী, বাকি মাতুব্বর, এনামুল কাজী, রাজিবসহ অনেকে।

বক্তারা বলেন, সাম্প্রতিক ভারি বর্ষণে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত অটো-ভ্যানসহ স্থানীয় যানবাহন। স্কুলগামী শিক্ষার্থীদের যাতায়াতে চরম দুর্ভোগের পাশাপাশি বৃদ্ধ ও গর্ভবতী নারীরা জরুরি চিকিৎসাসেবা পেতে হিমশিম খাচ্ছেন।

তারা অবিলম্বে সড়কটি সংস্কার করে যানবাহন ও জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করার দাবি জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ