মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২

পরকীয়ার জেরে স্বামী হত্যা: স্ত্রীসহ তিনজনের মৃত্যুদণ্ড


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পরকীয়ার জেরে স্বামীকে হত্যা মামলায় স্ত্রীসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৪ জুলাই) চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এইচ এম শফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—নিহতের স্ত্রী রিমা আক্তার, তার প্রেমিক শাহাদাত হোসেন কাইয়ুম এবং সহযোগী আবদুল কাইয়ুম। রায় ঘোষণার সময় তিনজনই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ৯ এপ্রিল রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের তেলিপাড়া এলাকায় জয়নাল আবেদিন ওরফে কালা মিয়াকে নৃশংসভাবে হত্যা করা হয়। তিনি নগরীর হালিশহর এলাকায় ফল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

তদন্তে উঠে আসে, পরকীয়া সম্পর্কের জেরে স্ত্রী রিমা আক্তার প্রেমিক শাহাদাত হোসেন কাইয়ুমের সহায়তায় পরিকল্পিতভাবে স্বামী জয়নালকে হত্যা করেন। হত্যার পর মরদেহ স্থানীয় একটি পুকুরে ফেলে দেওয়া হয়। পরদিন সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং সীতাকুণ্ড থানায় একটি হত্যা মামলা রুজু হয়।

ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন রিমা ও শাহাদাত। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে ২০২১ সালের ২৬ অক্টোবর তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে সীতাকুণ্ড থানা পুলিশ।

চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আফসার উদ্দিন হেলাল জানান, মামলার বিচারকালে রাষ্ট্রপক্ষ ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে। সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে তিন আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাদের সর্বোচ্চ সাজা—মৃত্যুদণ্ড প্রদান করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ, তবে আসামিপক্ষ উচ্চ আদালতে আপিলের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে একটি সূত্র।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ