বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও খোলা থাকবে বিপিসির ডিপো রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিত্ব করবেন যারা স্পিকার হয়েই বিএনপির স্থায়ী কমিটির পদ ছাড়লেন হাফিজ উদ্দিন বেফাকের ৪ ক্লাসের নুরানি সিলেবাসের নতুন বই বাজারে বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব ইরানকে মধ্যপ্রাচ্যে হামলা বন্ধ করার আহ্বান নিরাপত্তা পরিষদের

জামেয়া ইসলামিয়া মুনশীবাজারে প্রয়াত শিক্ষকদের স্মরণে আলোচনা সভা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জুবায়ের আহমদ ( জকিগঞ্জ প্রতিনিধি )

খলিফায়ে মাদানী আল্লামা আব্দুল গাফফার শায়খে মামরখানী রহ. প্রতিষ্ঠিত জামেয়া ইসলামিয়া ফয়জে আম মুনশীবাজার, জকিগঞ্জে প্রয়াত শিক্ষকদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ জুলাই) বিকেল ৫টায় জামেয়ার মসজিদ মিলনায়তনে ‘প্রয়াত আসাতিজায়ে কেরামের জীবন ও কর্ম’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে জামেয়ার ছাত্র সংসদ।

জামেয়ার নাইবে মুহতামিম মাওলানা আব্দুল হান্নানের সভাপতিত্বে ও ছাত্র সংসদের সভাপতি মাওলানা আব্দুল্লাহ বিন ইসমাইলের সঞ্চালনায় সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন মুফতি মাহমুদ হুসাইন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জামেয়ার প্রধান মুহতামিম শায়খ আব্দুল মুসাব্বির আইয়রী বলেন, “যাঁরা জামেয়ার সূচনালগ্ন থেকে অক্লান্ত শ্রম দিয়ে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে গেছেন, তাঁরা ছিলেন আল্লাহর পথের নিবেদিতপ্রাণ সৈনিক। তাঁদের রেখে যাওয়া আদর্শ আমাদের জন্য পথচলার প্রেরণা হয়ে থাকবে।”

তিনি বলেন, “শায়খে মামরখানী রহ. শুধু শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন আত্মত্যাগের প্রতীক। মাদরাসার উন্নয়নে তিনি যে ত্যাগ স্বীকার করেছেন, তা আমাদের জন্য অনুকরণীয়।”

যুক্তরাজ্য থেকে ভিডিও বার্তায় বক্তব্য দেন নাইবে মুহতামিম মুফতি আবদুল মুনতাকিম। তিনি প্রয়াত শিক্ষকদের স্মৃতিচারণ করে বলেন, “তাঁদের খেদমত ও আত্মত্যাগের কারণে জামেয়া আজ সুপ্রতিষ্ঠিত। উত্তরসূরিদের উচিত এই প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিতে ঐক্যবদ্ধ থাকা।”

সভায় আরও বক্তব্য রাখেন শায়খুল হাদীস মাওলানা কামাল আহমদ, রাজনীতিবিদ মাওলানা রেজাউল কারীম জালালী, মুফতি সিদ্দিক আহমদ চিশতী, মাওলানা লিয়াকত আলী, মাওলানা রিয়াজ উদ্দিন চাপঘাটি, মাওলানা আব্দুল মান্নান, মুফতি রশীদ আহমদ, মাওলানা সাখাওয়াত আলী, জুবায়ের আহমদসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “প্রয়াত শিক্ষকমণ্ডলী শুধু পাঠদানেই সীমাবদ্ধ ছিলেন না, বরং তাঁরা ছিলেন আদর্শ সমাজগঠনের কারিগর। তাঁদের স্মৃতি আমাদের গর্বিত করে, তাঁদের জীবন আমাদের শিক্ষা দেয়।”

পরিশেষে, সকল প্রয়াত শিক্ষকদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ