রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা

ঝিনাইদহে ঝড়বৃষ্টি উপেক্ষা করে যুব মজলিসের দাওয়াতি মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোঃ আব্দুল আলিম

বৈরী আবহাওয়ার মাঝেও বাংলাদেশ খেলাফত যুব মজলিসের আহ্বানে আজকের কেন্দ্র ঘোষিত দাওয়াতি মিছিল অনুষ্ঠিত হয়েছে ঝিনাইদহের স্মৃতিসৌধ পার্ক সংলগ্ন মসজিদ এলাকায়। যদিও বৃষ্টিপাত ও ঝড়ের কারণে মিছিলটি সংক্ষিপ্ত আকারে অনুষ্ঠিত হয়, তবুও কর্মীরা দলে দলে অংশগ্রহণ করেন এবং তাদের উৎসাহে কোনো কমতি ছিল না।

বক্তারা বলেন, “প্রতিকূল অবস্থার মধ্য দিয়েই দক্ষ ও যোগ্য কর্মী বাহিনী গড়ে ওঠে। আজকের এই মিছিল সেটির বাস্তব প্রমাণ বহন করে। ইনশাআল্লাহ, শত বাঁধার প্রাচীর মাড়িয়ে বাংলাদেশ খেলাফত যুব মজলিস এগিয়ে যাবে।”

মিছিলের শেষে অনুষ্ঠিত মোনাজাতে জাতি ও উম্মাহর মুক্তি, খেলাফত প্রতিষ্ঠা এবং শাহাদাতের সৌভাগ্য লাভের দোয়া করা হয়। “হয়তো খেলাফত, নয়তো শাহাদাত” এই স্লোগানে নেতাকর্মীরা দৃঢ় প্রত্যয়ের বার্তা দেন।

শৈলকুপা উপজেলা প্রতিনিধি

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ