বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ ।। ২০ ফাল্গুন ১৪৩২ ।। ১৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের জামায়াতে যোগদানের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কবি মুহিব খান ইদ্রিস হত্যার বিচার দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল রমজানের অবহেলিত আমলটির নাম ইতেকাফ: শায়খ আহমাদুল্লাহ দারুননাজাত একাডেমিতে ম্যাথ কার্নিভাল ও অলিম্পিয়াড ‘রাষ্ট্র পরিচালনায় তাকওয়ার নীতি অনুসৃত না হলে কাঙ্ক্ষিত মুক্তি আসবে না’ জামিআ রাব্বানিয়া আরাবিয়ার ভর্তি তারিখ ঘোষণা  ‘ইরান বর্তমান পরিস্থিতি থেকে দ্রুত স্থিতিশীলতা অর্জন করবে’ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া

ছুটিতে এসে প্রতিপক্ষের হামলায় নিহত হলেন সৌদি প্রবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রতিপক্ষের হামলায় নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের চরশুকতাইল গ্রামে সৌদি প্রবাসী আকরাম শেখ (৪৫) নিহত হয়েছেন। 

জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারের জেরে বুধবার (১২ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এ  ঘটনা ঘটে। 

নিহত আকরাম চরশুকতাইল গ্রামের হেকমত শেখের ছেলে। সৌদিআরব থেকে কিছুদিন আগে বাড়িতে আসেন আকরাম। ওই গ্রামের আনসার জমাদ্দার ও হেকমত শেখের লোকজনের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এর জেরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।  

নিহতের পরিবার জানায়, বুধবার সন্ধ্যায় আকরাম শেখ গ্রামের চায়ের দোকানে  চা পান করতে যান। এ সময় আনসার জমাদ্দারের লোকজন অতর্কিত ভাবে আকরামকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা গোপালগঞ্জ জেনারেল  হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াগাতী থানার ওসি শরিফুল ইসলাম বলেন, এ হত্যাকান্ডের সাথে জড়িতদের আটকে অভিযান অব্যাহত আছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ