বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

মুন্সীগঞ্জে ফের কবর খুঁড়ে কঙ্কাল চুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুন্সীগঞ্জের শ্রীনগরের পশ্চিম সিংপাড়া কবরস্থানে ২৭টি কবর খুঁড়ে ৭টি কঙ্কাল চুরি হয়েছে বলে জানা যায়।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে চোর চক্র পশ্চিম সিংপাড়া সামাজিক কবরস্থানে ঢুকে এমন কাণ্ড ঘটায়। 

স্থানীয় বাসিন্দা আবু বকর সিদ্দিক জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার (২৭ফেব্রুয়ারি ) ফজর নামাজ শেষে তিনি কবর জিয়ারত করতে গিয়ে ২৭টি কবর খোঁড়া দেখতে পান। পরে তিনি অন্যদের খবর দিলে তারা তল্লাশি করে দেখে ৭টি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে চোর চক্র। এর আগে দুই দফায় শ্রীনগরের বেজগাঁও কবর খুঁড়ে ১১টি মাথারখুলি এবং একই উপজেলার চারিগাঁও জান্নাতুল ফেরদৌস কবরস্থান থেকে ৪টি কঙ্কাল চুরি হয়েছে। দুই সপ্তাহের ভেতর চতুর্থবারের মতো আবারও শ্রীনগর উপজেলায় কবর খুঁড়ে কঙ্কাল চুরি হওয়ার ঘটনায় উদ্বিগ্ন এলাকার মানুষ। 

মুন্সীগঞ্জ সহকারী পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) এএসপি আনিসুর রহমান বলেন, চোর চক্র ধরার চেষ্টায় তারা আজ থেকে জোর অভিযান পরিচালনা করবে। শীঘ্রই এই চক্র ধরা পড়বে বলে বিশ্বাস করেন তিনি। 

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ