শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

হাতিয়ায় সাবেক এমপির বাড়ি ভাঙচুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলীর দুটি বাস ভবনে ভাংচুর ও অগুন দিয়েছে ছাত্র-জনতা। এ সময় তারা মোহাম্মদ আলীর ৭টি স্প্রিটবোট ও ৪টি ইঞ্জিনচালিত বড় নৌকায়ও অগ্নি সংযোগ করেছে। বৃহস্পতিবার শেষ রাত আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে হাতিয়া উছখালি বাজারের দক্ষিণে মোহাম্মদ আলীর বাসার দিকে ছাত্র-জনতা মিছিল নিয়ে যায়। এ সময় ভিতর থেকে ধাওয়া দিলে তারা পিছু হটে যায়। 

স্থানীয় সূত্রে আরও জানা যায়, ছাত্রদের লক্ষ্য করে গুলি করা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে রাত আড়াইটার দিকে কয়েক হাজার ছাত্র-জনতা একত্রিত হয়। প্রথমে তারা উছখালি বাজারের দক্ষিণে এমপির পুল এলাকাস্থ বাসায় অতপর উছখালি বাজারের উত্তরে ব্রিকফিল্ড এলাকার বাসায় ভাংচুর করে। এক পর্যায়ে উল্লেখিত দুই বাড়িতে আগুন দেয় তারা। এতে দুটি দোতলা ভবন, একটি গোডাউন, একটি গাড়ির গ্যারেজ, জেনারেটর রুম ও কয়েকটি গোলাঘর পুড়ে যায়। ভোরের দিকে নলচিরা ঘাটে থাকা মোহাম্মদ আলীর ৭টি স্প্রিটবোট ও ৪টি ইঞ্জিনচালিত বড় নৌকায় আগুন দেয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ