শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৬ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আজ মক্কা-মদিনায় জুমার নামাজ পড়াবেন যারা স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল যানজট নিয়ন্ত্রণে ঢাকার আকাশে ড্রোন নজরদারি ঈদে মিলাদুন্নবী উদযাপন থেকে বিরত থাকুন: শায়খ সুদাইস নতুন রাষ্ট্রপতিকে দল-মতের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালনের আহ্বান পীর সাহেব চরমোনাইয়ের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জমিয়তের অভিনন্দন সিলেটে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাতুন্নবী সা. উপলক্ষে জামেউল উলুমে দিনব্যাপী ইসলামি প্রতিযোগিতা কলকাতায় আগুনে মারা যাওয়া বাংলাদেশিদের পরিচয় প্রকাশ

রং-তুলিতে ৩২ নম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় ছাত্রদের উদ্দেশ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি ভাষণ দেওয়ার প্রতিবাদে ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবের বাড়িতে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর করে। বাড়িটির অধিকাংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার সকাল থেকেই ধ্বংসাবশেষ দেখার জন্য উৎসুক জনতার ভীড় দেখা যায় সেখানে। উল্লাস করে বিভিন্ন স্লোগান দিতেও শোনা যায়। 

এসব কিছুর মাঝে আলাদা কিছু দেখানোর জন্য রং-তুলি নিয়ে সেখানে হাজির হন ক্যালিওগ্রাফার উসাইদ মোহাম্মাদ। ধ্বংসস্তুপের মধ্য থেকে একটি ভাঙা দেয়ালে তুলির আঁচড়ে ফুটিয়ে তোলেন ‘দম্ভের পতন’। 

ছবিতে তিনি বোঝাতে চেয়েছেন- সবকিছুরই নিম্নগামীতা আছে। কিন্তু দম্ভের নিম্নগামীতা অত্যন্ত ভয়াবহ, খুবই লজ্জাজনক হয়। এর প্রতীক হিসেবে শিল্পী ছবির ব্যকগ্রাউন্ডে শেখ মুজিবের ধ্বংসাবশেষ বাড়িটা এঁকে দিয়েছেন। 

এ নিয়ে আমার দেশ পত্রিকার এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, এখানে আসার পর ধ্বংসস্তুপ দেখে আমার মাথায় এই চিত্রের আইডিয়া আসে। ওই সাক্ষাৎকারে তিনি আরও বলেন, পালিয়ে যাওয়ার পরও আওয়ামী লীগ দম্ভ দেখিয়ে একের পর এক কর্মসূচি দিচ্ছে। ভারতে বসে শেখ হাসিনা বক্তব্য দিচ্ছে। তারা যতবারই দম্ভ দেখাবে এই ‘৩২’ এর মত একটু একটু করে ওদের দম্ভ নিঃশেষ করে দেওয়া হবে। 

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই তিনি অত্যুচ্চমানের বেশ কিছু বিপ্লবী চিত্র ও ক্যলিওগ্রাফি বাংলাদেশকে উপহার দিয়েছেন। যা আমাদের মধ্যে জুলাই বিপ্লবের স্পিরিট জাগিয়ে তোলে। সুন্দর মনোরম নতুন বাংলাদেশের স্বপ্ন দেখায়। 

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ