বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

মানিকগঞ্জের দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ: মাঝ নদীতে আটকা চার ফেরি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এসময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ পদ্মা ও যমুনা নদীতে আটকে পড়ে চারটি ফেরি।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) মধ্যরাত দেড়'টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং মধ্যরাত ১টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ডিজিএম নাসির হোসেন চৌধুরী বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই পদ্মা-যমুনা নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। মধ্যরাতে কুয়াশায় আচ্ছন্ন হয়ে যায় পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে এলাকা।

ঘন কুয়াশার কারণে দিক নির্নয় করতে না পেরে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝ পদ্মায় নোঙর করা হয় বরকত এবং কপোতি নামের দুইটি ফেরি। এছাড়াও আরিচা-কাজিরহাট নৌরুটেও একই অবস্থা হয়। আরিচা-কাজিরহাট নৌরুটের মধ্য যমুনায় আটকা পড়ে চিত্রা ও খান জাহান আলী নামের দুইটি ফেরি। আটকে পড়া ফেরি চারটি যাত্রী ও যানবাহন বোঝাই অবস্থায় রয়েছে। 

নদী এলাকায় কুয়াশা কমে গেলে ফের স্বাভাবিক হবে ফেরি চলাচল। তখন নদীতে আটকা পড়া ফেরিগুলো পন্টুনে নিয়ে আসা হবে এবং ফেরি চলাচল স্বাভাবিক করা হবে বলে জানান নাসির হোসেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ