শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া জমিয়তের হাজারীবাগ থানা কাউন্সিল, ৪১ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলন নেতার ইন্তেকাল, পীর সাহেব চরমোনাইয়ের শোক বিশ্বে কওমি মাদরাসা শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই বাংলাদেশে! প্রথমবারের মতো তাফসির প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার ‘পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদে’র হাজার গাছ রোপণের উদ্যোগ ‘ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে চলবে চীনের বুলেট ট্রেন’ বায়ু ও শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

চুয়াডাঙ্গায় ৮ ইটভাটায় ১৯ লাখ টাকা জরিমানা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে চুয়াডাঙ্গায় ৮টি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৯ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার (২২ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস এবং পরিদর্শক মো. নাইম হোসেন। 

অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ (সংশোধনী-২০১৯) লঙ্ঘনের দায়ে ৮টি ইটভাটার মালিক ও পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতে মোট ১৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া পরিবেশ ক্ষতি রোধে ট্রাক্টর ও স্কেভেটরের সাহায্যে কাঁচা ইট ভেঙে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত জেলার আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের এএমবি ব্রিকস (ফিক্সড)-এর স্বত্ত্বাধিকারী আব্দুল মজিদকে ৩ লাখ টাকা, হাটবোয়ালিয়া হাটুভাঙ্গার এসকে এস ব্রিকস (জিগজ্যাগ)-এর স্বত্ত্বাধিকারী সিরাজুল ইসলামকে ৩ লাখ ৫০ হাজার টাকা, একই এলাকার সান ব্রিকস (১২০ ফুট)-এর স্বত্ত্বাধিকারী কাউসারকে ২ লাখ ৫০ হাজার টাকা, উসমানপুরের এস+এস ব্রিকস (জিগজ্যাগ)-এর স্বত্ত্বাধিকারী শাহাজাহানকে ১ লাখ টাকা এবং একই এলাকার এজিকে ব্রিকস (১২০ ফুট)-এর স্বত্ত্বাধিকারী গাফ্ফার ফারাজীকে ২ লাখ টাকা টাকা অর্থদণ্ড করেন।

এছাড়া পারদুর্গাপুরের এমএসবি ব্রিকস (রূপান্তরিত জিগজ্যাগ)-এর স্বত্ত্বাধিকারী একলাসকে ৩ লাখ টাকা, দামুড়হুদা উপজেলার স্কাই ব্রিকস (জিগজ্যাগ)-এর ম্যানেজার বাবুল হোসেনকে ২ লাখ টাকা ও একই উপজেলার সনি ব্রিকস (১২০ ফুট)-এর স্বত্ত্বাধিকারী জাহাঙ্গীর আলমকে ২ লাখ টাকাসহ মোট ১৯ লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস জানান, ‘অভিযানের মাধ্যমে আদায়কৃত জরিমানা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। জেলার পরিবেশ রক্ষায় এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ