সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

রংপুরে গাঁজাসহ নারী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুর ব্যুরো

রংপুরে গাঁজাসহ ফাতেমা বেগম রোজিনা (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার দুপুরে গঙ্গাচড়া উপজেলার পূর্ব ইচলী এলাকা তাকে আটক করা হয়। মাদক কারবারি রোজিনা উপজেলার বড়বিল ইউনিয়নের আদর্শপাড়া গ্রামের তুষার মিয়ার স্ত্রী।

ডিবি পুলিশ সুত্রে জানা যায়, সোমবার সাড়ে ১২টার দিকে রোজিনা গাঁজা নিয়ে লালমনিরহাটের কাকিনা থেকে অটোরিক্সা যোগে রংপুর শহরের দিকে যাচ্ছিল। গোপন সংবাদে রংপুর জেলা ডিবি পুলিশের এসআই (নিঃ) মামুনুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার লক্ষীটারী ইউনিয়নের পূর্ব ইচলী এলাকা থেকে তাকে আটক করে। এসময় তল্লাশি করে রোজিনার পরিহিত বোরখার নিচে কোমরের উপরে শরীরের সাথে সাদা রংয়ের পলিথিন দ্বারা মোড়ানো সাদা স্কচটেপ দ্বারা প্যাঁচানো বিশেষ কায়দায় রাখা ৫শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল এমরান বলেন, রোজিনার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ