রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে

এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষ, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঘন কুয়াশায় ফের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন। সোমবার ভোরে মুন্সিগঞ্জের সিরাজদিখানে পিকআপ-প্রাইভেটকার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার ধলেশ্বরী-২ সেতুর রেলিংয়ে ধাক্কা দেয়। এ সময় পেছনে থাকা কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারানো কারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের এক নারী নিহত এবং চালকসহ আরও ৫ জন আহত হন। ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুলিশ দুর্ঘটনা কবলিত যান দুটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, মাওয়া থেকে ঢাকা যাওয়ার পথে এক্সপ্রেসওয়েটির ঢাকাগামী লেনে বেপরোয়া গতি ও ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে।

হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, সকালে ঘন কুয়াশার কারণে বেশ কয়েকটি যানà¦