রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে

নওগাঁয় ৫০ লেখকের বই নিয়ে দিনব্যাপী পথ বইমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় স্থানীয় ৫০ জন লেখকের বই নিয়ে এই প্রথম দিনব্যাপী পথ বইমেলা শুরু হয়েছে। শুক্রবার বেলা ১১টা থেকে নওগাঁ শহরের মুক্তির মোড় জেলা পরিষদের পার্কের গেইটে মেলা শুরু হয়। নওগাঁ সাহিত্য পরিষদের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা কালচারাল অফিসার তাইফুর রহমান।

এসময় কথা সাহিত্যিক বরেন্দ্র ফরিদের সভাপতিত্বে বক্তব্য দেন নওগাঁ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন, সাহিত্যিক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আতাউল হক সিদ্দিকী, প্রফেসর শরিফুল ইসলাম খান, কবি ও প্রাবন্ধিক ড. ফাল্গুনী রানী চক্রবর্তী, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কায়েস উদ্দিন, কলামিস্ট এবিএম রফিকুল ইসলাম, বাচিকশিল্পী ও কথা সাহিত্যিক মাহফুজ ফারুক, লেখক আবুল হায়াত ইসমাইল, কথা সাহিত্যিক টগর মেহেদী, কথা সাহিত্যিক ও সম্পাদক হাবিব রতন, কবি ও সম্পাদক প্রত্যয় হামিদ, কবি অনিন্দ্য তুহিন, কবি রবিউল মাহমুদ, কবি রিমন মোরশেদ, কবি আসলাম হোসেন, কবি সোহাগ হোসেন, কবি এমএ মজিদ, সাপ্তাহিক প্রজন্মের আলোর সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী এবং সমাজসেবক তাসলিমা ফেরদৌসসহ অন্যরা।