বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

সাবেক এমপি কালামের গ্রেফতার দাবিতে সাঁওতালদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আদিবাসী সাঁওতাল ও বাঙালিদের যৌথ উদ্যোগে সাহেবগঞ্জ-বাগদাফার্ম এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কাটামোড় এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচি থেকে তাদের বাপ-দাদার পৈতৃক জমি ফেরত, হামলা ও হত্যার বিচারের দাবিতে সোচ্চার হন বক্তারা।

বিক্ষোভ সমাবেশে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার কমিটির সভাপতি ফিলিমন বাসকের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল করিম মাস্টার, আদিবাসী-বাঙালি নেতা ব্রিটিশ সরেন, প্রিসিলা মুরমু, সুফল হেমব্রম, স্বপন শেখ, হাজী নূরুল ইসলাম, বার্নাবাস টুডু প্রমুখ।

বক্তারা জানান, ২০১৬ সালের ৬ নভেম্বর তৎকালীন এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদের নেতৃত্বে সাঁওতালদের জমি থেকে উচ্ছেদের নামে তাদের ওপর হামলা চালানো হয়। এতে সংঘর্ষে মঙ্গল মারডি, রমেশ টুডু ও শ্যামল হেমব্রম নামে তিন সাঁওতাল নিহত হন এবং অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। সেই সময় সাঁওতালদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়।

বক্তারা আরও অভিযোগ করেন, জয়পুরপাড়ায় নির্মিত বিদ্যালয়ের মাঠ পুনরায় দখলের চেষ্টায় চিহ্নিত ভূমিদস্যুরা সক্রিয় রয়েছে। এ ছাড়া সাঁওতালদের পৈতৃক ১,৮৪২.৩০ একর জমি ফেরত দেওয়ার দাবির পাশাপাশি তৎকালীন এমপি আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলসহ অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

বিক্ষোভকারীরা সাঁওতাল পল্লীতে আগুন দেওয়ার ঘটনায় ক্ষতিপূরণ এবং সম্প্রতি এসিল্যান্ড অবিদীয় মার্ডি হত্যারও বিচার দাবি করেন।

সমাবেশের আগে কয়েক হাজার সাঁওতাল ও বাঙালি মিছিল নিয়ে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের কাটামোড় থেকে ৫ কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করেন। তারা অতীতের সহিংস ঘটনার ন্যায়বিচার চান এবং ঐতিহ্যগত ভূমির সুরক্ষার আহ্বান জানিয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ