রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ দীনের আলো ছড়াচ্ছে মুফতি শহীদুল্লাহর কীর্তি ফেনীর জামিয়া রশিদিয়া উচ্চ আদালতে জমিয়তে উলামায়ে হিন্দের বড় জয় শায়খ আব্দুল্লাহ জাহাঙ্গীরকে (রহ.) মরণোত্তর সম্মাননা ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ‘ইলমী সেমিনার’, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম সোমবার চট্টগ্রামে দাওয়াহ কনফারেন্সে প্রধান অতিথি আল্লামা সাজ্জাদ নোমানী আমেরিকার প্রেসিডেন্টের স্বাক্ষরের কোনো মূল্য নেই : মুজতবা খামেনি ২৯ জুলাই ইতমিনান বোর্ডের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা যুক্তরাষ্ট্রকে ‘বড় শয়তান’ বললেন ইরানের শীর্ষ সামরিক কমান্ডার রাজধানীর আরও ৫০ পয়েন্টে ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

নওগাঁয় শিক্ষার্থীদের টিউশন ফি নির্ধারণ করে দিলো প্রশাসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নওগাঁ প্রতিনিধি

সারাদেশের ন্যায় নওগাঁর প্রতিষ্ঠানগুলোতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাসিক বেতন নির্ধারণ করে দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। বৃহস্পতিবার জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তার স্বাক্ষরিত চিঠি জেলার প্রতিটি প্রতিষ্ঠানে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহফুজা খাতুন।

এর আগে ১০ ডিসেম্বর বিকেল ৪টার সময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে কমিটির সদস্যদের নিয়ে ২৭ অক্টোবর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিপত্রের আলোকে জেলা শিক্ষা অফিসার নিম্নোক্ত হারে জেলার আওতাভুক্ত পৌর ও মফস্বল এলাকার (সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়সহ) এমপিওভুক্ত/নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিউশন ফি/মাসিক বেতন নিম্নোক্ত হারে নির্ধারণ করার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ চিঠি প্রেরণ করেন জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজা খাতুন।

চিঠিতে জানা যায়, জেলার পৌর এলাকার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য (সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়সহ) শ্রেণিওয়ারি মাসিক বেতন/টিউশন ফি ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ১০০ টাকা, ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ১৫০ টাকা এবং নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ২০০টাকা।

জেলার মফস্বল এলাকার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের (সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়সহ) টিউশন ফি/মাসিক বেতন ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৫০ টাকা, ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ৭০ টাকা এবং নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ১০০ টাকা।

জেলার পৌর এলাকার নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য (সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়সহ) শ্রেণী ওয়ারী মাসিক বেতন/টিউশন ফি ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ১০০ টাকা, ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ২০০ টাকা এবং দশম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ২৫০ টাকা।

জেলার মফস্বল এলাকার নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের (সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়সহ) টিউশন ফি/মাসিক বেতন ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৫০ টাকা, ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ১০০ টাকা এবং নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ১৫০ টাকা।

জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহফুজা খাতুন বলেন, জেলার এমপিওভুক্ত ও নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্ধারিত হারে টিউশন ফি/মাসিক বেতন নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। যদি কোন প্রতিষ্ঠান এর থেকে বেশি টাকা নেয়, তাহলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ