রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক

ভরা মৌসুমে বাড়ল দাম, সিন্ডিকেটের দখলে চালের বাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুর ব্যুরো

আমন ধানের ভরা মৌসুমেও লাগামহীনভাবে চালের বাজার অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে রংপুর অঞ্চলে। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ৪ থেকে ৫ টাকা। চালের বাজার এখন সিন্ডিকেটের দখলে থাকার কারণে বেড়েছে চলছে চালের দাম এমন দাবি করেছেন পাইকারি ব্যবসায়ীরা। চালের আড়তদার ও মিল মালিকরা বলেন, ধানের সংকটের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ অবস্থায় সংকটে পড়েছে মধ্যবিত্ত ও দিনমজুর পরিবারগুলো।

রংপুরের মাহিগঞ্জ চালের আড়তে দেখা যায়, প্রতি ২৫কেজি ওজনের চালের বস্তায় দাম বেড়েছে ২০০ থেকে আড়াইশ টাকা। একই পরিস্থিতি লক্ষ্য করা যায় রংপুর সিটি বাজারের চালের পাইকারি দোকানগুলোতে। খুচরা পর্যায়ে গত সপ্তাহের চেয়ে কেজিতে ৩ থেকে ৪ টাকা বেশি দামে চাল বিক্রি হচ্ছে। বাজারে এখন মোটা জাতের স্বর্ণা চালের দাম বেড়েছে। বিক্রি হচ্ছে কেজিতে ৪৩ থেকে ৪৬ টাকায়। গত এক সপ্তাহ আগে ছিল ৪০ থেকে ৪২ টাকা। একইভাবে এক সপ্তাহ আগে চিকন জাতের চাল মিনিকেট বাজারে পাওয়া যেত ৬৯ টাকা থেকে ৭২ টাকা কেজিতে। যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৭২ থেকে ৭৩ টাকা প্রতি কেজি। রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর,ঠাকুরগাঁও, পঞ্চগড় ও লালমনিরহাট জেলার বিভিন্ন হাট-বাজারেও চালের দাম একইভাবে বৃদ্ধি পেয়েছে।

<