রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক

ড্রোন ও ল্যাপটপসহ আটক ২, তিন দিনের রিমান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বরিশাল ব্যুরো

বরিশালের আগৈলঝাড়ায় বিদেশি মদ, ড্রোন এবং ল্যাপটপসহ আটক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার বরিশালের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিহাবুর রহমান তাদের রিমান্ড মঞ্জুর করেন।

যাদের রিমান্ডে নেয়া হয়েছে, তারা হলেন- বরিশালের উজিরপুর উপজেলার সাতলা আলমদি এলাকার বাসিন্দা প্রয়াত নবকান্ত রায়ের ছেলে নিত্যানন্দ রায় ও আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ বড় মগড়া গ্রামের বাসিন্দা ভক্তিরঞ্জন পান্ডের ছেলে হয় দিলিপ পান্ডে।

আদালতের সরকারি নিবন্ধন কর্মকর্তা (জিআরও) সহকারী উপ-পরিদর্শক মুনসুর আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৬ ডিসেম্বর আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের নির্মাণাধীন ম্যাটস ভবনের সামনে থেকে ওই দুইজনকে আটক করেন সেনাবাহিনীর সদস্যরা।

এসময় তাদের কাছ থেকে এক বোতল বিদেশি মদ, একটি ড্রোন ক্যামেরা, একটি ল্যাপটপ, একটি আইফোন, দুটি এন্ড্রয়েড ফোন, একটি বাটন ফোন ও নগদ ১৫ হাজার ৭০০ টাকা