বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা

গাইবান্ধায়  তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা, দুটি সিলগালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা জেলা শহরে অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে বেসরকারি একটি হাসপাতাল ও দুইটি ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে লাইসেন্স না থাকায় দুই প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

উপস্থিত ছিলেন গাইবান্ধা সিভিল সার্জনের প্রতিনিধি ডা. সারোয়ার জাহান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি অতনু সাহা।

জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা যায়, গাইবান্ধা শহরের বাস টার্মিনাল এলাকায় কানিজ হসপিটালে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান না থাকার কারণে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া গাইবান্ধা সিভিল সার্জন অফিসের অদূরে অবস্থিত পল্লী হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এবং নর্থ বেঙ্গল ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে লাইসেন্স না থাকায় ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। পাশাপাশি, এই দুই প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে।

জেলা প্রশাসন জানায়, জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ