বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা

শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুর ব্যুরো

রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের উদ্বোধন করা হয়েছে। গত রবিবার বিকালে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফাউন্ডেশনের উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলাম।

রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি ড. লুৎফর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শওকত আলী, রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন, আবু সাঈদের ভাই ও ফাউন্ডেশনের সভাপতি রমজান আলী, সম্পাদক আবু হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম প্রমুখ।

এর আগে প্রফেসর ড. এম আমিনুল ইসলামসহ অতিথিরা পীরগঞ্জের বাবনপুরে আবু সাঈদের কবর জিয়ারত করেন।

উল্লেখ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ