বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা

কবিরহাটে জনদুর্ভোগ সৃষ্টিকারী খাল কাটার প্রতিবাদে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলার নবগ্রামে অপ্রয়োজনে ও জনদুর্ভোগ সৃষ্টিকারী খাল কাটার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার সকালে উপজেলার চিরিঙ্গা বাজারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় বক্তারা বলেন, উপজেলার চিরিঙ্গার খালটি সি-৩ প্রজেক্টের মাধ্যমে ইতিপূর্বে এই খালটি একাধিকবার সংস্কার করা হয়েছে। কিন্তু চিরিঙ্গা খালের নোয়াখালী খালের অংশের বাঁধ সংস্কার করা হয়নি। যার কারণে বর্ষা এলেই আমাদের বাড়ি-ঘর, ফসলি জমি ও মৎস্য খামার পানির নিচে তলিয়ে যায়। বর্তমানে আবারো সরকারের বিএডিসি চিরিঙ্গা খালের মাথার বাঁধ না কেটে আবারো খালটি সংস্কারের উদ্যোগ নেয়। এতে আমাদের এই অঞ্চলের শত শত পরিবার দুর্ভোগের শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এই নোয়াখালী খালের শাখা চিরিঙ্গার খালের মাথার অংশের বাঁধ কেটে পানি নিস্কাশনের ব্যবস্থা করার দাবি জানান স্থানীয়রা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ