রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক

চাটমোহরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

নানা আয়োজনের মধ্যে দিয়ে পাবনার চাটমোহরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন ওড়ানোর মধ্যে দিয়ে দিবসের সূচনা করা হয়।

এরপর উপজেলা পরিষদ গেটে অনুষ্ঠিত হয় মানববন্ধন ও র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এসএম মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মধুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান দুলাল, সহকারী অধ্যাপক অশোক চক্রবর্তী, চতুর্থ শ্রেণির শিক্ষার্থী কাব্য ব্যানার্জ্জী প্রমুখ।

এনএ/