রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? ১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা

বগুড়ায় সড়কে মিলল অজ্ঞাত পরিচয় লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া, বগুড়ার শাহজাহানপুরে সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার ভোর তিনটার দিকে শাজাহানপু‌রের সাজাপুরের ঢাকা-বগুড়া মহাসড়কের ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক মোহাম্মদ আল-আমিন।

ভোরে শাজাহানপুরের সাজাপুরে মহাসড়কে এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের রাত্রিকালীন ডিউটি টিম। সেখা‌নে গিয়ে তারা দেখতে পান এক‌টি মর‌দেহ রাস্তার ‌পিচের সঙ্গে পিষ্ট হয়ে রয়েছে। লাশ শনাক্ত করার কোন উপায় নেই। প‌রে টহল টিম লা‌শের মাংসপিণ্ডগুলো একত্রিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক আলামিন জানান, লাশের এমন অবস্থা যে, শনাক্ত করার কোনো উপায় নেই। লা‌শের সুরতহাল শেষে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদ‌ন্তের জন্য পাঠানো হয়েছে।