নড়াইল প্রতিনিধি
নড়াইলে ‘বাজার পরিস্থিতি ও নিরপাদ খাদ্য’ বিষয়ে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ক্যাব জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-ক্যাব’র জেলা সভাপতি ম ম শফিউর রহমান শফিউল্লাহ। প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। সভা পরিচালনা ও ধারণাপত্র তুলে ধরেন ক্যাব জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান।
এছাড়া আলোচক ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী, সদর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক শামীম হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সঞ্জয় ঘোষ, জেলা খাদ্য নিয়ন্ত্রক লায়লা আফরোজ, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা আদ্দা আন সিনা, অতিরিক্ত পিপি তারিকুজ্জামান লিটু, আজিজুর রহমান, নারী সংগঠক ও উদ্যোক্তা কোহিনুর আক্তার, শিক্ষিকা সুলতানা বেগম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা আহবায়ক রà