বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা

খাগড়াছড়িতে জাতীয় খতিব ফাউন্ডেশন তারবিয়ত সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি

শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন খাগড়াছড়ি জেলা শাখা পূর্ণগঠন  ও সদস্য তারবিয়ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

আজ (৫ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল ১১টায় খাগড়াছড়ি বাজারের মিনি সুপার মার্কেট হোটেল গ্রিন ভ্যালিতে পবিত্র কুরআন তেলাওয়াত এর মাধ্যমে এ সম্মেলন শুরু হয়৷

কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমীর সভাপতিত্বে ও কেন্দ্রীয় যুগ্ম সচিব মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনা অনুষ্ঠিত সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শানে সাহাবা খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার৷বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সানাউল্লাহ নূরী মাহমুদী ও ফাউন্ডেশন এর চট্টগ্রাম মহানগরী কমিটির সেক্রেটারি মাওলানা আব্দুল হান্নান। 

প্রধান অতিথির বক্তব্যে মুফতি শামীম মজুমদার বলেন,শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন আইন, মেডিকেল ,কর্মসংস্থান ও প্রশিক্ষণ সেবার কার্যক্রম পরিচালনা করছেন। জাতীয় খতিব ফাউন্ডেশন এ চারটি ছাড়া আর কোন কর্মসূচি নেই। রাজনীতি ও রাজনৈতিক কোন সংগঠনের সাথে আমাদের কোন বিরোধ নেই। আমাদেরকে যেন কোন সংগঠন হিংসার চোঁখে না দেখে সে আহবান জানান তিনি ।

পরে মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমীকে সভাপতি, মাওলানা মুস্তফাকে সিনিয়র সভাপতি, মাওলানা শহিদুল ইসলামকে সেক্রেটারি, মাওলানা কাউসার আজিজী কে সাংগঠনিক সম্পাদক করে জেলা কমিটি ঘোষণা করা হয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ