বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা

ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুর প্রতিনিধি

অভিনব কায়দায় রক্ষিত ১০,০৫০ পিস ইয়াবাসহ মাদক সিন্ডিকেটের মূলহোতা ওয়াহিদুলকে গাজীপুর হতে গ্রেফতার করেছে র‌্যাব-১। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, মঙ্গলবার গোপন সংবাদে জানা গেছে- চন্দ্রা মাইওয়ান মোড় এলাকায়  একজন মাদক কারবারি বিপুল পরিমাণে ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বাসায় অবস্থান করছে। ওই সংবাদে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার চন্দ্রা মাইওয়ান মোড় এলাকায় অভিযান চালায় র‌্যাব। পরে দুপুর সোয়া ২টার দিকে ওয়াহিদুল শেখকে আটক করা হয়। এসময় ১০,০৫০ ইয়াবা এবং ২টি মোবাইল ফোন  উদ্ধার করা হয়।

গ্রেফতার ওয়াহিদুল শেখকে আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ