বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে রংপুরে বিএনপির বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক, রংপুর

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলা, ভাঙচুর এবং জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে রংপুরে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

মঙ্গলবার বিকেলে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে জাহাজকোম্পানী মোড়ে মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সদস্য সচিব অ্যাড. মাহফুজ-উন- নবী ডনসহ অন্যরা।

বক্তারা বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের সু- সম্পর্ক রয়েছে। কিন্তু বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার মিথ্যা অভিযোগ এনে ভারতের অনেকে সেই সম্পর্ককে নষ্ট করার চেষ্টা করছে। এরই অংশ হিসেবে আগরতলায় থাকা বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর করা হয়েছে। গণঅভ্যুত্থানে পাওয়া নতুন বাংলাদেশের জনগণ ভারতে এমন আচরণ সহ্য করবে না। ভবিষ্যতে দেশবিরোধী কোন কর্মকাণ্ড হলে বাংলাদেশের মানুষ তার সমুচিত জবাব দেবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ