বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা

সিরাজগঞ্জে ১৫ পুলিশ হত্যা মামলার আসামি মান্নান ফকির গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা, অস্ত্র লুট ও ১৫ পুলিশ হত্যা মামলার আসামি তাঁত ব্যবসায়ী মান্নান ফকিরকে (৪৮) কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২ ডিসেম্বর) যমুনা নদীর আজুগড়া বাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সেনাবাহিনী। পরে সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন এরশাদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মান্নান ফকিরের বিরুদ্ধে বিস্ফোরক, সংঘর্ষ ও বালু লুটের ৭টি মামলা রয়েছে। এছাড়া ১৫ পুলিশ হত্যা মামলারও আসামি তিনি। মান্নান ফকির এনায়েতপুর থানার আজুগড়া গাবেরপাড়ার মৃত সোহরাব আলী ফকিরের ছেলে ও বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত আওয়ামী লীগ প্রার্থী বদিউজ্জামান ফকির ওরফে বদী ফকিরের ভাই।

বেলকুচি আর্মি ক্যাম্পের মেজর মারুফ হোসেন বলেন, অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। একইসঙ্গে যমুনা নদীর তীরের আজুগড়া বাঁধ এলাকায় ভূমি দখল করে মান্নান ফকিরের অবৈধভাবে গড়ে তোলা ‘ভাসমান কফি হাউস’র নির্মাণকাজ বন্ধ ও আগামী ২৪ ঘণ্টার মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। এ সময় উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন বলে তিনি জানান।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ