শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

ভারতে সহকারী হাইকমিশনে হামলা, প্রতিবাদে জাবিতে মশাল মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাভার (ঢাকা) প্রতিনিধি

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

সোমবার রাত সোয়া ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে মশাল মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী নজরুল ইসলাম নাইমের সঞ্চালনায় বক্তব্য দেন- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাবি শাখার সেক্রেটারি মুহিবুর রহমান মুহিব। তিনি বলেন, দেশের দূতাবাসে উগ্র ভারতীয়রা হামলা করেছে। বাংলাদেশের পতাকাকে তারা পদদলিত করেছে। ভারতীয় মিডিয়া ক্রমাগত অপপ্রচার চালাচ্ছে। বলে দিতে চাই, আমরা আমাদের অস্তিত্বের প্রশ্নে আপসহীন। ঐক্যবদ্ধভাবে দাঁতভাঙা জবাব দেব। ভারত আমাদের শান্তিপূর্ণ অবস্থান নষ্ট করতে পারবে না।

গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু বলেন, যখনই আমরা ভারতীয় আধিপত্যবাদ এবং হিন্দুত্ববাদের কথা মনে করি, তখনই আমাদের মনে পড়ে আমার ভাই আইনজীবী সাইফুল এবং আবরারের কথা। আমরা বলে দিতে চাই, বাংলাদেশ আর ভারতের সম্পর্ক শুধু দ্বিপাক্ষিক সমতার নীতির ভিত্তিতে থাকবে। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা দল-মত-ধর্মীয় বা রাজনৈতিক মতাদর্শ ভুলে গিয়ে এক হতে এক মুহূর্ত দেরি করব না। ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। বাংলাদেশের কোনো অঞ্চলে অন্যায়ভাবে হামলা হলে বাংলার জনগণ তা সহ্য করবে না।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ