বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা

নওগাঁয় ট্রাক উল্টে চালক-হেলপার নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে খড়বাহী ট্রাক উল্টে চালক সুমনসহ (৩৩) হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৫টার দিকে তাদের মৃত্যু হয়। তাদের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে চালক সুমন মিয়ার পরিচয় শনাক্ত করা গেলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত হেলপারের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

নিহত সুমন মিয়া গাইবান্ধা জেলার সদর উপজেলার পশ্চিম কামারনাই গ্রামের শামসুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মহাদেবপুর উপজেলার খামারবাড়ি এলাকায় খড়বাহী ট্রাকটি আসে। সেখানে বেশি গতিতে ট্রাকটি থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারের একটি গর্তে পড়ে যায়। সেখানে ওই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক সুমন মিয়া ও তার সহকারীর মৃত্যু হয়। পুলিশ তাদের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।

সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি হাসমত আলী বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। তাদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা গেলেও অন্যজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ