বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা

বগুড়ায় ১২ মামলার আসামি আ.লীগ নেতার ভাই গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় হত্যাসহ একাধিক মামলার আসামি সোহাগ সরকারকে (৪৩) গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার। 

এর আগে রোববার রাতে বিস্ফোরকদ্রব্য আইনের করা এক মামলায় শহরের চকসূত্রাপুর নিজ বাসা থেকে সোহাগকে গ্রেফতার করা হয়।

সোহাগ সরকার চকসূত্রাপুরের কসাইপাড়ার মজিবর রহমানের ছেলে এবং শহরের আলোচিত সন্ত্রাসী ও যুবলীগ নেতা মতিন সরকারের ভাই।

পুলিশ জানায়, সোহাগ সরকারের বিরুদ্ধে আদালতে হত্যাসহ ১২টি মামলা চলমান আছে। চলতি বছরের ১৪ সেপ্টেম্বর বগুড়া সদর থানায় তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা হয়। এই মামলায় তাকে গ্রেফতার করতে রোববার রাত ৮টার দিকে কসাইপাড়াস্থ নিজ বাসভবনে ডিবি পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এতে সোহাগ সরকার গ্রেফতার হন।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এক বিজ্ঞপ্তিতে এসব বিষয় নিশ্চিত করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ