বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা

চাটমোহরে ট্রাক্টরচাপায় প্রাণ গেল যুবকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহরে জমি চাষ দিয়ে বাড়ি ফেরার পথে নিজের ট্রাক্টরের নিচে চাপা পড়ে প্রাণ হারালেন আমিনুল ইসলাম (২৮) নামে এক যুবক। রোববার রাত ৮টার দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের চকপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি একই ইউনিয়নের বনগ্রাম এলাকার নাসির উদ্দিনের ছেলে।

বিকেলে বাড়ি থেকে বের হয়ে নিজের ট্রাক্টর চালিয়ে জমিতে চাষ দিতে যান আমিনুল। রাত ৮টার দিকে বাড়ি ফেরার পথে জমি থেকে প্রধান সড়কে (চকপাড়া) ওঠার সময় নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাক্টরটি উল্টে আমিনুলের গায়ের ওপর পড়ে। এতে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে জখম হন তিনি। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাতেই অ্যাম্বুলেন্স যোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে মারা যান আমিনুল।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ