বুধবার, ০৪ মার্চ ২০২৬ ।। ১৯ ফাল্গুন ১৪৩২ ।। ১৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
নামাজ পড়া অবস্থায় শতবছর বয়সী মাদ্রাসা শিক্ষকের মৃত্যু জনগণের ভোগান্তির কারণ হলে ছাড় দেওয়া হবে না: গণপূর্তমন্ত্রী মহিলা বাস সার্ভিস চালুর উদ্যোগ বিআরটিসির এদেশে কুরআন শিক্ষায় কওমি মাদরাসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে: ধর্মমন্ত্রী মধ্যপ্রাচ্যের রুটে স্থগিত ফ্লাইটের রিফান্ড ও রি-বুকিং সুবিধা দিচ্ছে বিমান রেমিট্যান্স প্রবাহ আগের তুলনায় ১০১ শতাংশ বৃদ্ধি বাংলাদেশের কাছে সরাসরি নিন্দা ও প্রতিবাদের প্রত্যাশা ইরানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে প্রার্থীদের আপিলের সুযোগ ১০ মার্চ পর্যন্ত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য প্রধানমন্ত্রীর

২১ আগস্ট মামলায় তারেক রহমানের খালাসে কুয়াকাটায় বিএনপির আনন্দ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটায় পৌর বিএনপি আনন্দ মিছিল করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা খালাসের রায়ে এই আনন্দ মিছিল করা হয়। ‘এই মুহূর্তে খবর এলো তারেক রহমান মুক্তি পেল। তারেক রহমান বীরের দেশে আসবে ফিরে বাংলাদেশে’ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে কুয়াকাটা পৌর শহর।

রবিবার সন্ধ্যায় এই আনন্দ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ করে। মিছিলটি সড়ক প্রদক্ষিণ শেষে রাখাইন মহিলা মার্কেট মাঠে গিয়ে শেষ হয়। কুয়াকাটা পৌর বিএনপির নেতৃত্বে আনন্দ মিছিলে আরো অংশগ্রহণ করেন পৌর যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন- কুয়াকাটা পৌর বিএনপি সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সিনিয়র যুগ্ম সম্পাদক আলাউদ্দিন ঘড়ামী, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল, শহিদুল ইসলাম শাহীন, যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, সিনিয়র যুগ্ম সম্পাদক গাজী মো. হানিফ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রেদাউনুল ইসলাম রাসেল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম আরজুসহ পৌর বিএনপির অঙ্গসংগঠনের কয়েক শতাধিক কর্মী-সমর্থক।

উল্লেখ্য, রবিবার সকালে হাইকোর্ট'র বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ ২১ গ্রেনেড হামলায় মামলার রায় ঘোষণা করেন। মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট বেঞ্চ। সেই সঙ্গে আদালতের পর্যবেক্ষণে বিচারিক আদালতের রায় অবৈধ ঘোষণা করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ