রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক

শহীদ আবু সাইদের কবর জেয়ারত করলেন দুই ভিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুর ব্যুরো

জুলাই-আগস্ট বিপ্লবে প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের কবর জেয়ারত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এবং বেরোবির ভিসি অধ্যাপক ড. শওকাত আলী। রবিবার বিকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে তারা কবর জেয়ারত শেষে আবু সাঈদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, ঢাবির শিক্ষক ড. আব্দুল্লাহ আল মামুন, বেরোবির রেজিস্ট্রার ড. হারুন অর রশিদসহ ঢাবি ও বেরোবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কবর জেয়ারত শেষে নিহতের বাবা-মা ও স্বজনদের সমবেদনা জানিয়ে নগদ অর্থ ও শীতবস্ত্র দেয়া হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ