মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৫ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
উম্মুল কুরা মহিলা মাদরাসার পরিচালকের মুক্তির দাবিতে মানববন্ধন  প্রধানমন্ত্রীর নৈশভোজে মাওলানা ইসলামাবাদী-ইকরামের নেতৃত্বাধীন জমিয়ত ‘তাহাফ্ফুজে ফিকরে আকাবির’ মহাসম্মেলন ৬ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম এই বাংলাদেশ দেখার জন্য বুলেটের সামনে দাঁড়াইনি: শায়খে চরমোনাই ‘হিজবুল বাহারের জাকাত’ নামে ধর্মীয় অনুষ্ঠান শরিয়তসম্মত নয়: মারকাযুদ দাওয়াহ কেন প্রধানমন্ত্রীর নৈশভোজ বর্জন, কী বলছে জমিয়ত নিউজিল্যান্ডের বৃহত্তম মসজিদ পরিদর্শনে রাবেতা মহাসচিব জাকাত বোর্ডকে আরও কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ নতুন রাজনৈতিক প্রধান বেছে নিলো হামাস ‘চলো সংসদ’ ঘিরে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট

নওগাঁয় সাহিত্য পরিষদের বর্ষপূর্তি উদযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় কবি-সাহিত্যিকদের স্থানীয় সংগঠন ‘নওগাঁ সাহিত্য পরিষদ’-এর ৭ম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। রবিবার সন্ধ্যায় মুক্তির মোড় পার্ক ভিউ রেস্টুরেন্টে এ উপলক্ষে আলোচনা সভা হয়।

আলোচনা সভায় সংগঠনের সহসভাপতি কবি-প্রাবন্ধিক ড. আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজলা নির্বাহী কর্মকর্তা এসএম রবিন শীষ।

বিশেষ অতিথির বক্তব্য দেন- সংগঠনের উপদেষ্টা নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. শামসুল আলম, জেলা কালচারাল অফিসার মো. তাইফুর রহমান, বরেন্দ্র গবেষক ও কথাসাহিত্যিক বরেন্দ্র ফরিদ, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি চ্যানেল আই ও বাসস প্রতিনিধি কয়েস উদ্দীন, যমুনা টিভির নিজস্ব প্রতিবেদক ও বাংলাদেশ রেডিও প্রতিনিধি শফিক ছোটন, সাপ্তাহিক প্রজন্মে আলো সম্পাদক আব্দুর রহমান রিজভী, গল্পকার হাবিব রতন প্রমুখ।

স্বাগত বক্তব্য দেন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন।

আলোচনার ফাঁকে ফাঁকে স্বরচিত কবিতা পাঠ করেন- কবি রফিক বকুল, অনিন্দ্য তুহিন, রিমন মোরশেদ, রোকেয়া শাকিলা, আসলাম হোসাইন, মোহাম্মদ নাসির, আবু রেজা, ফরহাদ হোসেন।

আলোচনা ও কবিতা পাঠ শেষে কেককাটার মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ