চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনা উপজেলায় এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার ও উগ্রবাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে, চান্দিনা থানা কওমি মাদরাসা সংগঠনের উদ্যোগে আজ রবিবার (১ ডিসেম্বর) বেলা এগারোটার দিকে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা আহমদুল্লাহর নেতৃত্বে মিছিলটি চান্দিনা পল্লী বিদ্যুৎ রাস্তার মাথা থেকে শুরু হয়ে মোকামবাড়ি, চান্দিনা বাজার ও থানার সামনে দিয়ে উপজেলা রোড হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গিয়ে মিলিত হয়। পরে চান্দিনা বাসস্ট্যান্ডে হাফেজ মাওলানা আহমদুল্লাহর দোয়ার মাধ্যমে বিক্ষোভ মিছিল সমাপ্ত হয়।
বিক্ষোভ সমাবেশ ও মিছিলে আলেম-ওলামা, মসজিদের ইমাম, মাদরাসা ও স্কুলের শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার প্রায় সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করে।