রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক

গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাইবান্ধা প্রতিনিধি

ঐতিহ্যবাহী সংগঠন গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াত, পবিত্র গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সভা শুরু হয়। সভার শুরুতে জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে অকুতোভয় বীর শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এছাড়াও জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ ও প্রেসক্লাবের মৃত সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

গাইবান্ধা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ হোসেনের পরিচালনায় সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন মো. ইদ্রিসউজ্জামান মোনা। সাধারণ সম্পাদকের রিপোর্টের ওপর আলোচনায় অংশ নেন সাবেক সভাপতি কেএম রেজাউল হকসহ আব্দুল মান্নান চৌধুরী, রেজাউন্নবী রাজু, রেজাউল হক মিতা, রজতকান্তি বর্মন, জোবায়ের আলী, কুদ্দুস আলম, দীপক কুমার পাল, উত্তম সরকার, গোলাম রব্বানী মুসা, কাজী জিয়াউল হাফিজ, খালেদ হোসেন, রিক্তু প্রসাদ, মিলন খন্দকার, আরিফুল ইসলাম বাবু, কায়সার রহমান রোমেল, সুজন প্রসাদ, শাহীন নূরী, মাসুম বিল্লাহ, সিরাজুল ইসলাম রতন প্রমুখ।

সভায় গাইবান্ধা প্রেসক্লাব নিয়ে ষড়যন্ত্র ও ষড়যন্ত্রকারীদের সব অপচেষ্টা রুখে দিয়ে সদস্য সাংবাদিকদের ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখার ওপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়াও সাংগঠনিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ