মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৫ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
উম্মুল কুরা মহিলা মাদরাসার পরিচালকের মুক্তির দাবিতে মানববন্ধন  প্রধানমন্ত্রীর নৈশভোজে মাওলানা ইসলামাবাদী-ইকরামের নেতৃত্বাধীন জমিয়ত ‘তাহাফ্ফুজে ফিকরে আকাবির’ মহাসম্মেলন ৬ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম এই বাংলাদেশ দেখার জন্য বুলেটের সামনে দাঁড়াইনি: শায়খে চরমোনাই ‘হিজবুল বাহারের জাকাত’ নামে ধর্মীয় অনুষ্ঠান শরিয়তসম্মত নয়: মারকাযুদ দাওয়াহ কেন প্রধানমন্ত্রীর নৈশভোজ বর্জন, কী বলছে জমিয়ত নিউজিল্যান্ডের বৃহত্তম মসজিদ পরিদর্শনে রাবেতা মহাসচিব জাকাত বোর্ডকে আরও কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ নতুন রাজনৈতিক প্রধান বেছে নিলো হামাস ‘চলো সংসদ’ ঘিরে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট

নানা আয়োজনে হিলিতে বিশ্ব এইডস দিবস পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

‘অধিকার নিশ্চিত হলে, এইচআইভি/এইডস যাবে চলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে।

রবিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে এবং হিলিতে কর্মরত বিভিন্ন এনজিওদের সহযোগিতায় এই কর্মসূচি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর হতে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলতুতমিশ আকন্দের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা এইডসের ঝুঁকি থেকে সবাইকে নিরাপদ থাকতে বিভিন্ন ধরনের পরামর্শ ও পদ্ধতি গ্রহণের কথা বলেন।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. হুমায়ুন কবির, ডা. সুলতান মাহমুদ, ডা. তন্ময় কুমার, আসক্ত পুনর্বাসন সংস্থা আপসের আউটলেট ম্যানেজার রবিউল আউয়াল, ঢাকা আহসনিয়া মিশনের ম্যানেজার শাহাবুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ