মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৫ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
উম্মুল কুরা মহিলা মাদরাসার পরিচালকের মুক্তির দাবিতে মানববন্ধন  প্রধানমন্ত্রীর নৈশভোজে মাওলানা ইসলামাবাদী-ইকরামের নেতৃত্বাধীন জমিয়ত ‘তাহাফ্ফুজে ফিকরে আকাবির’ মহাসম্মেলন ৬ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম এই বাংলাদেশ দেখার জন্য বুলেটের সামনে দাঁড়াইনি: শায়খে চরমোনাই ‘হিজবুল বাহারের জাকাত’ নামে ধর্মীয় অনুষ্ঠান শরিয়তসম্মত নয়: মারকাযুদ দাওয়াহ কেন প্রধানমন্ত্রীর নৈশভোজ বর্জন, কী বলছে জমিয়ত নিউজিল্যান্ডের বৃহত্তম মসজিদ পরিদর্শনে রাবেতা মহাসচিব জাকাত বোর্ডকে আরও কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ নতুন রাজনৈতিক প্রধান বেছে নিলো হামাস ‘চলো সংসদ’ ঘিরে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট

শায়েখজী রহ.- এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভোলা জেলা উলামা তলাবার উদ্যোগে শায়েখজী মাওলানা সালাহ উদ্দীন রহ.- এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) ঢাকার ইকোনোমিকস রিপোর্টার ফোরামে ভোলা জেলা ওলামা তলাবা'র উদ্যোগে শায়েখজী মাওলানা সালাহ উদ্দিন রহমাতুল্লাহ আলাইহির জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

লেখক অনুবাদক ও মুহাদ্দিস, ঢাকাস্থ ভোলা জেলার আলেমদের সামাজিক প্ল্যাটফর্ম ভোলা জেলা উলামা তলাবার সভাপতি মাওলানা আবুল ফাতাহ কাসেমীর সভাপতিত্বে এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য লেখক গবেষক ও জামিয়া কাসেম নানুতবী ঢাকার শাইখুল হাদীস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, নন্দিত লেখক ও সীরাত গবেষক মাওলানা শরীফ মুহাম্মদ হাফি., বাইতুল উলুম ঢালকানগর মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতী হাবিবুল্লাহ মেসবাহ হাফি., দারুল উলুম দেওভোগ, নারায়নগঞ্জের নায়েবে মুহতামিম মাওলানা আবদুর রহমান হাফি., বরিশাল বিভাগীয় কওমী মাদরাসা ঐক্য পরিষদের সদস্য সচিব ও দৈনিক খবরের কাগজের বিভাগীয় প্রধান মাওলানা মিরাজ রহমান হাফি., মুফতী শরীফুল ইসলাম কাসেমী হাফি., মাওলানা ফরীদুদ্দীন আল মাদানী, হাফেজ মাওলানা শামসুদ্দিন, মাওলানা কামালুদ্দীন প্রমুখ।

বক্তারা হাজারো আলেমের ওস্তাদ যাত্রাবাড়ী ও লালবাগ মাদ্রাসার সাবেক প্রবীণ মুহাদ্দিস ঢালকানগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা অন্যতম মাওলানা সালাউদ্দিন রহমাতুল্লাহ এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বর্তমান সময়ে আদর্শ শিক্ষক ও শিক্ষার্থী গঠনে মাওলানা সালাউদ্দিন রহমাতুল্লাহ এর কর্ম পন্থা অনুসরণের তাকিদ দেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ